মালিকানা ও ব্যবহারের শর্তাবলী

ব্যবহারের শর্তাবলী (Terms & Conditions)

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) স্টক প্ল্যাটফর্মের নীতিমালা ও শর্তাবলী।

কোম্পানি মালিকানা ও নন-কন্ট্রাকচুয়াল ঘোষণা: এই প্রজেক্টটি আমাদের কোম্পানি Dapplesoft-এর তরফ থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর ব্যবস্থাপনার উদ্দেশ্যে তৈরি করা। এটি বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তিভিত্তিক প্রজেক্ট নয়। এর পূর্ণ মালিকানা, কপিরাইট, ডেটা এবং সামগ্রিক নিয়ন্ত্রণ Dapplesoft-এর কাছে সংরক্ষিত।

১. ব্যবহারের স্বাধীনতা ও ঐচ্ছিকতা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা তাদের যেকোনো অনুমোদিত আঞ্চলিক কেন্দ্র ও গবেষকগণ চাইলে তাদের কাজের সুবিধার্থে স্বাধীনভাবে এটি ব্যবহার করতে পারেন। এর জন্য Dapplesoft-এর নিকট থেকে কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই বা সরকারের সাথে কোনো চুক্তি নেই। কোনো প্রতিষ্ঠানের যদি এটি ব্যবহারের প্রয়োজন না হয়, তবে তারা ব্যবহার না করার পূর্ণ স্বাধীনতা রাখেন।

২. বর্তমান কার্যপরিধি ও স্টক ফিচার

প্রজেক্টটির উদ্দেশ্য বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের পরিপূর্ণ ম্যানেজমেন্টের জন্য হলেও বর্তমানে শুধুমাত্র ডিজিটাল স্টক ব্যবস্থাপনার (Stock In, Stock Out, Lot/Batch Tracking ও Live Balance) ফিচারটির ওপর কাজ করা হচ্ছে এবং এটি পরিপূর্ণভাবে কার্যকর রয়েছে। ভবিষ্যতে অন্য ফিচার যুক্ত করা সম্পূর্ণভাবে Dapplesoft-এর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

৩. ডেটা নিয়ন্ত্রণ ও দায়বদ্ধতা

প্ল্যাটফর্মের ডেটাবেজ, নিরাপত্তা ও সিস্টেমের কমপ্লিট রেসপন্সিবিলিটি Dapplesoft-এর নিয়ন্ত্রণে থাকবে। ব্যবহারকারীগণ তাদের নিজ নিজ গবেষণা কেন্দ্রের স্টক ইন-আউট কার্যক্রম নির্ভুলভাবে পরিচালনার দায়িত্ব বহন করবেন।

৪. যোগাযোগ ব্যবস্থা

প্ল্যাটফর্ম সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগের জন্য শুধুমাত্র আমাদের অফিশিয়াল ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে হবে: