পরিচিতি ও উদ্দেশ্য

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) ডিজিটাল স্টক প্ল্যাটফর্ম

জাতীয় পর্যায়ে কৃষি গবেষণা, বীজ ও উপকরণ সংরক্ষণাগারের স্বয়ংক্রিয় ডিজিটাল ব্যবস্থাপনা।

মালিকানা ও উদ্যোগ: এই প্ল্যাটফর্মটি আমাদের কোম্পানি Dapplesoft-এর নিজস্ব অর্থায়ন ও কারিগরিতে তৈরিকৃত একটি প্রজেক্ট। এটি বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তিভিত্তিক প্রজেক্ট নয় বা সরকারি অনুমোদনের ওপর নির্ভরশীল নয়। এটার পরিপূর্ণ রেসপন্সিবিলিটি, ডেটা ও কপিরাইট সম্পূর্ণভাবে ড্যাপল সফট-এর নিজস্ব নিয়ন্ত্রণে সংরক্ষিত।

প্ল্যাটফর্মটির উদ্দেশ্য ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য

প্রজেক্টটির মূল উদ্দেশ্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এবং এর বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রসমূহের সামগ্রিক ডিজিটাল ব্যবস্থাপনায় সহায়তা করা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা এর যেকোনো আঞ্চলিক কেন্দ্র ও সংশ্লিষ্ট বিজ্ঞানীগণ চাইলে স্বাধীনভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই এবং ব্যবহার না করারও পূর্ণ স্বাধীনতা রয়েছে।

বর্তমান লাইভ ফিচার: ডিজিটাল স্টক ম্যানেজমেন্ট

বর্তমানে সিস্টেমটিতে কৃষি গবেষণা কেন্দ্রের ডিজিটাল স্টক ব্যবস্থাপনার কাজ সম্পূর্ণভাবে কার্যকর ও লাইভ রয়েছে:

🌱 লট ও গুণমান প্যারামিটার
বীজের প্রতিটি লটের অঙ্কুরোদগম হার (%) ও আর্দ্রতা সূচক নিখুঁতভাবে সংরক্ষণ।
📦 ইন-আউট ও স্বয়ংক্রিয় চালান
মালামাল গ্রহণ ও বিজ্ঞানীদের মাঝে বিতরণের রিয়েল-টাইম হিসাব ও চালান ট্র্যাকিং।
📊 লাইভ রানিং স্টক ব্যালেন্স
প্রতিটি গবেষণা কেন্দ্রের গুদামে তাৎক্ষণিক অবশিষ্ট মজুদ ও স্বয়ংক্রিয় সতর্কবার্তা।
🔒 সেন্ট্রাল নিরাপত্তা
Dapplesoft সেন্ট্রাল আইডি (SSO) দ্বারা নিরাপদ ব্রাউজার সেশন।

ভবিষ্যৎ পরিকল্পনা ও যোগাযোগ

ভবিষ্যতে কৃষি গবেষণা ইনস্টিটিউশনের সামগ্রিক ব্যবস্থাপনার অন্যান্য ফিচার পর্যায়ক্রমে যুক্ত করা হতে পারে, যা সম্পূর্ণভাবে Dapplesoft-এর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। প্ল্যাটফর্ম সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা যোগাযোগের জন্য আমাদের সাথে সরাসরি মেসেঞ্জারে যুক্ত হতে পারেন: